হোম / অর্থনীতি / রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ, ন...
অর্থনীতি

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ, নাগালের বাইরে সাধারণ ক্রেতার

ডেস্ক রিপোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:২৯ পূর্বাহ্ন
৮৮ বার পঠিত
ফন্ট:
রাজধানীর খুচরা বাজারে আগুন লেগেছে ইলিশের দামে। অতিরিক্ত দামের কারণে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বাঙালির প্রিয় এই মাছ।

রাজধানীর খুচরা বাজারে আগুন লেগেছে ইলিশের দামে। অতিরিক্ত দামের কারণে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বাঙালির প্রিয় এই মাছ। বাধ্য হয়ে অনেকেই সাধ থাকলেও ইলিশ না কিনে খালি হাতে বাজার ছাড়ছেন।

রাজধানীর উত্তর ও মধ্য বাড্ডা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বাজারের তথ্য অনুযায়ী, বর্তমানে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সে হিসাবে এই আকারের একটি মাছ কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা পর্যন্ত। অন্যদিকে, ১ কেজি বা তার চেয়ে বড় আকারের ইলিশের দাম রাখা হচ্ছে প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা। ফলে একটি বড় ইলিশ কিনতে দুই হাজার টাকার বেশি খরচ করতে হচ্ছে ক্রেতাদের।

উদ্বেগ প্রকাশ করে ক্রেতারা বলছেন, বর্তমান বাজারে মাছের যে দাম, তাতে পরিবারের জন্য একটি ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে। সংসারের অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোর পর এই চড়া দামে ইলিশ কেনা নিম্ন ও মধ্যবিত্ত আয়ের পরিবারের জন্য প্রায় অসম্ভব।

উত্তর বাড্ডা বাজারে আসা এক ক্রেতা আক্ষেপ করে বলেন, "৮০০-৯০০ গ্রামের মাছও দেড় হাজার টাকা কেজি। একটি মাছ কিনতেই প্রায় ১৩০০ টাকা চলে যায়। এই দামে তো নিয়মিত ইলিশ কেনা সম্ভব নয়।" মধ্য বাড্ডার আরেক ক্রেতা বলেন, "এক কেজির ইলিশের দাম ২ হাজার ২০০ টাকা। সংসারের অন্য খরচ সামলে শখ করে ইলিশ কেনার উপায় নেই।"

বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, অতিরিক্ত চড়া দামের কারণে আগের মতো ইলিশ বিক্রি হচ্ছে না। ক্রেতারা এসে দাম শুনেই চলে যাচ্ছেন বা ছোট আকারের মাছের খোঁজ করছেন। মধ্য বাড্ডার মাছ বিক্রেতারা  জানান, চড়া দামের কারণে সাধারণ ক্রেতারা অর্থনৈতিক চাপে রয়েছেন এবং বিক্রিও বেশ কমে গেছে।

এদিকে দেশি ইলিশের দাম নাগালের বাইরে থাকায় বাজারে ভারত থেকে আমদানি করা ইলিশের প্রতিও নজর দিচ্ছেন অনেকে। তবে ক্রেতাদের একটি বড় অংশের অভিযোগ, ভারতীয় ইলিশের স্বাদ ও মান দেশি ইলিশের মতো সন্তোষজনক নয়। ফলে দাম বেশি হওয়া সত্ত্বেও তারা দেশি ইলিশেরই খোঁজ করছেন, যা পকেটের টানে কিনতে পারছেন না।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+