হোম / বিশ্ব / ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলা, মধ্যপ্রাচ্...
বিশ্ব

ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ নভেম্বর, ২০২৬ | ১০:১৫ পূর্বাহ্ন
২৮ বার পঠিত
ফন্ট:
দক্ষিণ ইরানের কেশম দ্বীপসহ বেশ কয়েকটি অঞ্চলে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’।

দক্ষিণ ইরানের কেশম দ্বীপসহ বেশ কয়েকটি অঞ্চলে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’। সোমবার (৩ নভেম্বর) তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনাকে হোয়াইট হাউস যখন গুরুত্বহীন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, ঠিক তখনই এই সামরিক পদক্ষেপের খবর সামনে এল। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ইরানের সঙ্গে আমাদের সংঘাত হয়েছিল এবং আমরা সেখানে জয়ী হয়েছি। তবে আপনারা এটাকে পূর্ণাঙ্গ যুদ্ধ বলবেন কি না তা আমি জানি না, কারণ গত কয়েক মাস ধরে আমরা সরাসরি কোনো যুদ্ধে জড়াচ্ছি না।”

তবে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, আমেরিকান বাহিনী গত কয়েক সপ্তাহ ধরেই ইরানি লক্ষ্যবস্তুতে ছোট ছোট সতর্কতামূলক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই অভিযানগুলো মূলত আত্মরক্ষামূলক। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রণালি ‘হরমুজ’-এ বাণিজ্যিক জাহাজে ইরান যাতে কোনো হুমকি বা হামলা চালাতে না পারে, সেটির প্রতিরোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে কেশম দ্বীপ এবং উপকূলীয় শহর বান্দর লেঙ্গেহসহ দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+