মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনের বেসরকারি ফলাফলের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে সিনেটের মোট আসন ১০০টি। কংগ্রেসের এই গুরুত্বপূর্ণ কক্ষের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নিয়ন্ত্রণ নিতে প্রয়োজন অন্তত ৫১টি আসন। এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের ৩৫টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এই ৩৫টি আসনের মধ্যে ১৫টিতে জয় ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এর মাধ্যমে সিনেটে তাদের মোট আসনসংখ্যা ৫২টিতে উন্নীত হয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে। ১৫টিতে জয়ের পাশাপাশি ডেমোক্র্যাট প্রার্থীরা আরও ৩টি আসনে এগিয়ে থাকায় তাদের জয়ের বহর আরও বড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতে ধস নামিয়েছে ডেমোক্র্যাটরা। জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, ওহিও ও সাউথ ক্যারোলাইনার মতো গুরুত্বপূর্ণ আসনগুলোতে এসেছে ঐতিহাসিক জয়।
জর্জিয়া: জন অসফ পুনর্নির্বাচিত হয়েছেন।
টেক্সাস: গত ৩০ বছরের রেকর্ড ভেঙে ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালরিকো বড় ব্যবধানে পরাজিত করেছেন ট্রাম্প মনোনীত প্রার্থী কেন প্যাক্সটনকে।
নর্থ ক্যারোলাইনা: সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করে আসনটি উদ্ধার করেন।
সাউথ ক্যারোলাইনা: সাবেক রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর ট্রাম্পের মনোনীত প্রার্থী ডারলিন গ্রাহামকে পরাজিত করে জয় তুলে নেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুস।
ওহিও: ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের ছেড়ে দেওয়া আসনটি পুনর্দখল করেন ডেমোক্র্যাট শেরড ব্রাউন।
তাছাড়া দীর্ঘদিনের রিপাবলিকান দুর্গ হিসেবে পরিচিত আইওয়া ও কানসাসেও ডেমোক্র্যাট প্রার্থীরা অপ্রত্যাশিত জয় পেয়েছেন। যদিও মিশিগান ও মিনেসোটায় নিজেদের দখলে থাকা আসনগুলোতে হেরেছেন ডেমোক্র্যাট প্রার্থীরা, তা সত্ত্বেও সিনেটে একক আধিপত্য বজায় রাখার মতো পর্যাপ্ত আসন ইতোমধ্যে নিশ্চিত করেছে দলটি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন