বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডা. জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তর না করার সিদ্ধান্তে অনড় রয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তাকে প্রত্যর্পণ করার বিষয়ে নয়াদিল্লিকে কোনো ধরনের প্রতিশ্রুতি বা নিশ্চয়তা দেওয়া হয়নি।
সম্প্রতি দেশটির সংসদের ওয়েবসাইটে প্রকাশিত এক লিখিত জবাবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এ তথ্য জানিয়েছেন। বিরোধীদলীয় সংসদ সদস্য দাতুক ড. আহমদ মারজুক শ্যারির এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১০ সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৯২ সালের ‘প্রত্যর্পণ আইন’-এর বিধিবিধানের ভিত্তিতেই কুয়ালালামপুর এই অবস্থানে অনড় রয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে ভারতের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের জানুয়ারি ও ২০২০ সালের মে মাসে কূটনৈতিক চিঠির মাধ্যমে জাকির নায়েককে হস্তান্তরের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছিল ভারত সরকার।
সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন