মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনের ভরাডুবি ঘটেছে। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের প্রকাশিত ফলাফলে ডেমোক্র্যাটরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা ইতোমধ্যে ১৪৪টিতে এবং রিপাবলিকানরা ৯৪টিতে জয়লাভ করেছে। এছাড়া ডেমোক্র্যাটরা ১০১টি আসনে এবং রিপাবলিকানরা ৩৮টি আসনে এগিয়ে রয়েছে।
অন্যদিকে, ১০০ আসনের সিনেটের ৩৫টিতে এবারের নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এর আগে বর্তমান সিনেটে রিপাবলিকানদের ৫৩টি এবং ডেমোক্র্যাটদের ৪৭টি আসন ছিল। তবে এবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাদের আসনসংখ্যা ৫১টিতে উন্নীত করেছে।
অন্যদিকে, রিপাবলিকানদের আসনসংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৯টিতে। বাকি ১০টি আসনের মধ্যে একটিতে ডেমোক্র্যাটরা এবং ছয়টিতে রিপাবলিকানরা এগিয়ে রয়েছে, আর বাকি তিনটি আসনের ফলাফল এখনো অনিশ্চিত।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন