হোম / বিশ্ব / ব্রাজিলে শক্তিশালী ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৮২...
বিশ্ব

ব্রাজিলে শক্তিশালী ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৮২ হাজার গ্রাহক, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
০৩ নভেম্বর, ২০২৬ | ১১:৫০ পূর্বাহ্ন
৫৪ বার পঠিত
ফন্ট:
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় মারিঙ্গা শহরে শক্তিশালী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২ নভেম্বর) ভোরে বয়ে যাওয়া এই ঝড়ে অসংখ্য গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে।

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় মারিঙ্গা শহরে শক্তিশালী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২ নভেম্বর) ভোরে বয়ে যাওয়া এই ঝড়ে অসংখ্য গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। এতে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম ‘মারিঙ্গা পোস্ট’-এর বরাতে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে।

প্যারানা পরিবেশ প্রযুক্তি ও পর্যবেক্ষণ ব্যবস্থা (সিমেপার) জানায়, ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮১ কিলোমিটার। পাশাপাশি মধ্যরাত থেকে সকালের মধ্যে প্রায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কোপেল জানিয়েছে, ঝড়ের পর শহরের ৮২ হাজার ২০০-র বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন, যা মারিঙ্গার মোট বিদ্যুৎ সংযোগের প্রায় ৩৪ শতাংশ।

ঝড়ে শহরের বাড়িঘরের ছাদ, ভবন, ট্রাফিক সিগন্যাল ও ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়সহ একটি গ্যাস স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় উপড়ে পড়া গাছের চাপায় পার্ক করা একাধিক গাড়ি ও একটি গির্জার দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়।

পরিস্থিতি সামাল দিতে মারিঙ্গার মেয়র সিলভিও বারোস শহরে জরুরি জনদুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন। বর্তমানে পৌরসভার অবকাঠামো বিভাগ ও সিভিল ডিফেন্স কর্মীরা সড়ক পরিষ্কার করা ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজে নিয়োজিত রয়েছেন। উপড়ে পড়া বৈদ্যুতিক তার থেকে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+