হোম / সারাদেশ / রংপুরে চার খুন: প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ২৪...
সারাদেশ

রংপুরে চার খুন: প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম হিন্দু মহাজোটের

রংপুর প্রতিনিধি
২৬ আগস্ট, ২০২৬ | ০২:৩৫ পূর্বাহ্ন
৪২০ বার পঠিত
ফন্ট:
রংপুরে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

রংপুরে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

আজ বুধবার (২৬ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই আল্টিমেটাম দেন সংগঠনটির নেতারা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পুলিশ প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এছাড়া দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা। পাশাপাশি হিন্দু-মুসলিম নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায়ও উদ্বেগ জানান নেতারা।

এদিকে, রংপুরের এই হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, যৌক্তিক সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না বলে জানান তিনি।

এর আগে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলেকে হত্যার ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামের দুই তরুণকে একই এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ইতিমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন ওই দুই অভিযুক্ত।

র
রংপুর প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+