হোম / বিনোদন / এবার চবির হীরকজয়ন্তীতে প্রধান আকর্ষণ জেমস
বিনোদন

এবার চবির হীরকজয়ন্তীতে প্রধান আকর্ষণ জেমস

বিনোদন ডেস্ক
০৪ নভেম্বর, ২০২৬ | ০৩:০৬ অপরাহ্ন
৬ বার পঠিত
ফন্ট:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছরপূর্তি উপলক্ষে আগামী ১৮ নভেম্বর উদযাপিত হতে যাচ্ছে বর্ণাঢ্য হীরকজয়ন্তী। দিনব্যাপী এই উৎসবের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউলের ভোকাল ও গায়ক জেমস।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছরপূর্তি উপলক্ষে আগামী ১৮ নভেম্বর উদযাপিত হতে যাচ্ছে বর্ণাঢ্য হীরকজয়ন্তী। দিনব্যাপী এই উৎসবের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউলের ভোকাল ও গায়ক জেমস। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীর সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন নগর বাউল জেমস। এ ছাড়া, সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

হীরকজয়ন্তীর দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মেলা এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার কয়েকটি স্টলে তুলে ধরা হবে বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য বিভিন্ন অর্জন। এদিকে অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য ইতোমধ্যে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এই সুবর্ণজয়ন্তী ও হীরকজয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+