হোম / বিনোদন / বিপাশার নতুন পরিকল্পনা
বিনোদন

বিপাশার নতুন পরিকল্পনা

বিনোদন ডেস্ক
০৩ নভেম্বর, ২০২৬ | ০১:৪৩ অপরাহ্ন
৪৯ বার পঠিত
ফন্ট:
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, নাট্যকার ও চিত্রশিল্পী বিপাশা হায়াত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন। প্রায় তিন বছর পর সিনেমাটির কাজ শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, নাট্যকার ও চিত্রশিল্পী বিপাশা হায়াত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন। প্রায় তিন বছর পর সিনেমাটির কাজ শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

চলচ্চিত্র নির্মাতা হওয়ার জন্য নয়, বরং নিজের জীবনের গুরুত্বপূর্ণ ভাবনা ও মুক্তিযুদ্ধের অনুভূতি সেলুলয়েডের ফিতায় তুলে ধরতেই সিনেমাটি নির্মাণ করতে চান এই শিল্পী। ১৯৭১ সালে জন্মগ্রহণ করা বিপাশা নিজেকে মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে উল্লেখ করে বলেন, এ ঐতিহাসিক অধ্যায়ের প্রতি তার বিশেষ দায়বদ্ধতা রয়েছে। তাই সিনেমার বিশাল বাজেট কিংবা কারিগরি আয়োজনের চেয়ে গল্প ও অনুভূতির গভীরতাকেই বেশি প্রাধান্য দিতে চান তিনি।

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও নিয়মিত কাজের প্রস্তাব পাচ্ছেন বিপাশা হায়াত। তবে ভালো গল্প, শক্তিশালী চিত্রনাট্য ও শিল্পের নিজস্ব দর্শন না থাকলে তিনি আর অভিনয়ে ফিরতে চান না। তার মতে, শুধু সংলাপ লিখলেই নাটক হয় না; এর পেছনে থাকতে হয় এক ধরনের বিশেষ তাড়না। ক্যানভাসে নিজের মনোজগৎ ফুটিয়ে তোলার পাশাপাশি কবিতাকে জীবনের বিভিন্ন বাঁকে পরিবর্তনের অনুপ্রেরণা হিসেবে দেখেন এই চিত্রশিল্পী। জীবনসঙ্গী ও অভিনেতা তৌকীর আহমেদকে নিজের বন্ধু ও সহযাত্রী হিসেবে উল্লেখ করে তিনি জানান, শিল্পের প্রতি উভয়েরই রয়েছে গভীর শ্রদ্ধা। এছাড়া বাবা কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের কাছ থেকেও অভিনয়ের ক্ষেত্রে অনেক কিছু শিখেছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াত ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য মর্যাদাপূর্ণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+