রায়হান রাফির ‘আন্ধার’ সিনেমার রেশ কাটতে না কাটতেই বড় পর্দায় আবারও একসঙ্গে জুটি বাঁধছেন দেশের জনপ্রিয় তিন তারকা—চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও সিয়াম আহমেদ। তবে এবার রাফি নন, পরিচালক শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলো’-তে একসঙ্গে দেখা যাবে তাদের।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিতব্য এই সিনেমার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফ্রেম পার সেকেন্ড’ ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’র যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির শুটিং আগামী ১০ নভেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আসছে ঈদুল ফিতরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর আগে রায়হান রাফির পরিচালনায় ‘আন্ধার’ সিনেমায় এই ত্রয়ীকে চুক্তিবদ্ধ করা হয়েছিল, যা আগামী বছরের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। ফলে দর্শকপ্রিয় এই তারকাদের পরপর দুটি ভিন্ন সিনেমায় একসঙ্গে দেখার দারুণ সুযোগ পাচ্ছেন ঢাকাই সিনেমার দর্শকেরা।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন