হোম / বিনোদন / এবার ইউটিউবার হিসেবে হাজির হচ্ছেন নুসরাত ফারি...
বিনোদন

এবার ইউটিউবার হিসেবে হাজির হচ্ছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
০২ নভেম্বর, ২০২৬ | ০১:০৪ অপরাহ্ন
৫৮ বার পঠিত
ফন্ট:
জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবার যুক্ত হলেন ইউটিউবের দুনিয়ায়। ভক্তদের সঙ্গে নিজের প্রতিদিনের জীবনযাত্রা ভাগাভাগি করতে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি।

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবার যুক্ত হলেন ইউটিউবের দুনিয়ায়। ভক্তদের সঙ্গে নিজের প্রতিদিনের জীবনযাত্রা ভাগাভাগি করতে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। এই চ্যানেলে নিয়মিত লাইফস্টাইল ব্লগের পাশাপাশি নিজের নতুন নতুন গানও প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তার।

সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের কাছে তিনি জানতে চেয়েছিলেন যে, তারা তার দৈনন্দিন জীবন নিয়ে কোনো ব্লগ দেখতে চান কি না। এতে প্রায় ৯৯ শতাংশ অনুসারী ইতিবাচক মতামত জানান। ভক্তদের এমন স্বতঃস্ফূর্ত সাড়াই তাকে ইউটিউব চ্যানেল চালুর বিষয়ে উৎসাহিত করেছে। ফারিয়া বলেন, মিডিয়ার পর্দার পেছনের চাকচিক্যের বাইরে তার সাধারণ জীবনযাপনও দর্শকদের দেখাতে চান তিনি। তবে এখনই চলচ্চিত্রে প্রযোজনায় আসার কোনো পরিকল্পনা নেই তার।

বর্তমানে ‘লজ্জা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে এবং আগামী ২৫ নভেম্বর থেকে তিনি এর দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন। এম এইচ খোকন পরিচালিত এই সিনেমায় তাকে পুলিশ কর্মকর্তা কিংবা কমান্ডো ঘরানার কোনো চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যেতে পারে। ছবিটির যৌথ প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া।

এদিকে, মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘লাপাত্তা’ নামের একটি ওয়েব ফিল্মের কাজও সম্প্রতি শেষ করেছেন ফারিয়া। আইস্ক্রিন-এর ব্যানারে নির্মিত এই সিনেমাটির মুক্তির তারিখ খুব দ্রুতই ঘোষণা করা হবে। এছাড়া বছরের শেষ দিকে মুক্তির অপেক্ষায় রয়েছে অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’। এই চলচ্চিত্রে দর্শক তাকে সম্পূর্ণ এক নতুন রূপে দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেছেন এই তারকা।

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+