হোম / অর্থনীতি / দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
অর্থনীতি
২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট
২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:৫১ পূর্বাহ্ন
১০৫ বার পঠিত
ফন্ট:
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী বিভিন্ন গ্রেডের স্বর্ণের প্রতি ভরির মূল্য:

২২ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৭৭০৭২ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা

এর আগে গত ২৬ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমানো হয়েছিল। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে এই দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও হ্রাসের ঘোষণা দিয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৭৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+