দেশে আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন দাম অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এলপিজির এই নতুন দাম ঘোষণা করে, যা আজ থেকেই কার্যকর হবে।
এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজির দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে সরকারি নির্ধারিত এই মূল্য থাকলেও দীর্ঘদিন ধরে খুচরা বাজারে গ্রাহকদের বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছিল। নতুন মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি আর্থিক চাপ আরও বাড়ল।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন