হোম / অর্থনীতি / পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটিতে টানা ৫ দিন বন্ধ...
অর্থনীতি

পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটিতে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

ডেস্ক রিপোর্ট
১২ অক্টোবর, ২০২৬ | ১১:২০ পূর্বাহ্ন
১০১ বার পঠিত
ফন্ট:

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ২০ অক্টোবর থেকে টানা পাঁচ দিন দেশের সব ব্যাংক এবং শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় এই দীর্ঘ ছুটির ফাঁদে পড়ছে দেশের আর্থিক খাত।

রোববার (১১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এই দীর্ঘ ছুটির সমন্বয় করতে পূজার আগের সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ ১৭ অক্টোবর (শনিবার) দেশের সব ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন সাধারণ কর্মদিবসের মতোই ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকার কারণে একই সময়ে দেশের দুই পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো লেনদেন হবে না।

দীর্ঘ ছুটির সময়ে দেশের বৈদেশিক বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সাথে ছুটির সমন্বয়ে ১৭ অক্টোবর (শনিবার) সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+