হোম / অর্থনীতি / ১৫ ও ১৬ অক্টোবর দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের...
অর্থনীতি

১৫ ও ১৬ অক্টোবর দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

ডেস্ক রিপোর্ট
১২ অক্টোবর, ২০২৬ | ০৩:২৯ অপরাহ্ন
১০৭ বার পঠিত
ফন্ট:
ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে এলপি গ্যাস বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ‘এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’।

ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে এলপি গ্যাস বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ‘এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’। ব্যবসায়ীদের এই ধর্মঘটের কারণে দুই দিন সিলিন্ডার গ্যাস কেনাবেচা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ গ্রাহকরা।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সেলিম খান সারা দেশে দুই দিন এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে সেলিম খান জানান, মাঠপর্যায়ে এলপিজি ব্যবসায়ীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদ জানাতে এবং ব্যবসায়ীদের অধিকার রক্ষার্থেই বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিক্রি বন্ধের সময় সারা দেশে বিকল্প উপায়ে গ্যাসের সরবরাহ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সমিতি বা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর দেশের বাজারে নতুন করে এলপিজির দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। বর্ধিত দামের রেশ কাটতে না কাটতেই ব্যবসায়ীদের বিক্রি বন্ধের এই ঘোষণায় বাজারে এলপিজির সরবরাহ সংকট ও নতুন অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+