হোম / অর্থনীতি / সমন্বয়ে আজ খোলা ব্যাংক ও শেয়ারবাজার
অর্থনীতি
শারদীয় দুর্গাপূজার টানা ৫ দিনের ছুটি:

সমন্বয়ে আজ খোলা ব্যাংক ও শেয়ারবাজার

ডেস্ক রিপোর্ট
১৭ অক্টোবর, ২০২৬ | ১০:২৯ পূর্বাহ্ন
১১১ বার পঠিত
ফন্ট:
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব ব্যাংকে ছুটি থাকবে। এই ছুটির সঙ্গে পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি (২৩ ও ২৪ অক্টোবর) যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের ছুটির বিরতি তৈরি হচ্ছে। দীর্ঘ এই ছুটির ক্ষতি পুষিয়ে নিতে ও আর্থিক লেনদেন স্বাভাবিক রাখতে আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও ব্যাংক ও শেয়ারবাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের সরকারি ছুটির সমন্বয় করতে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সময়সূচি অনুযায়ী সাধারণ গ্রাহকরা সব ধরনের ব্যাংকিং ও লেনদেন সেবা গ্রহণ করতে পারছেন।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব ব্যাংকে ছুটি থাকবে। এই ছুটির সঙ্গে পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি (২৩ ও ২৪ অক্টোবর) যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের ছুটির বিরতি তৈরি হচ্ছে। দীর্ঘ এই ছুটির ক্ষতি পুষিয়ে নিতে ও আর্থিক লেনদেন স্বাভাবিক রাখতে আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও ব্যাংক ও শেয়ারবাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত রোববার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।

এদিকে আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম সচল রাখতে বন্দরগুলোতে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দরের আওতাধীন ব্যাংক শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির মধ্যেও সীমিত পরিসরে আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং সেবা চালু থাকবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+