হোম / অর্থনীতি / আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক
অর্থনীতি

আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক

ডেস্ক রিপোর্ট
২০ অক্টোবর, ২০২৬ | ১১:৫৭ পূর্বাহ্ন
৯৯ বার পঠিত
ফন্ট:
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচদিন দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচদিন দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত এ ছুটি বহাল থাকবে। ছুটি শেষে পরবর্তী কার্যদিবস রোববার (২৫ অক্টোবর) থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) পর্যন্ত তিনদিন ছুটি থাকবে। এর পরপরই ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট টানা পাঁচদিন সাধারণ ব্যাংকিং লেনদেন বন্ধ থাকছে।

তবে দীর্ঘ এ ছুটির সময়ে সাধারণ গ্রাহকদের জরুরি লেনদেনের সুবিধার্থে এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং ও সিআরএম সার্ভিসসহ বিকল্প চ্যানেলগুলো সার্বক্ষণিক চালু থাকবে।

এ ছাড়া ছুটির দিনগুলোতেও দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকিং শাখা এবং বুথগুলো বিশেষ প্রক্রিয়ায় সীমিত পরিসরে খোলা থাকবে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস হাউসের সঙ্গে সমন্বয় করে এ সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক বন্ধ থাকার পাশাপাশি দুর্গোৎসবের এই পাঁচদিন দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। আগামী রোববার সকালে পুনরায় শেয়ারবাজারের নিয়মিত লেনদেন শুরু হবে।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+