হোম / অর্থনীতি / স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়ল ২,২১৬ ট...
অর্থনীতি

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়ল ২,২১৬ টাকা

ডেস্ক রিপোর্ট
২৮ অক্টোবর, ২০২৬ | ১২:১৭ অপরাহ্ন
৯৫ বার পঠিত
ফন্ট:
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে।

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন নির্ধারিত এই দাম বুধবার সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন এই দাম নির্ধারণ করা হয়।

নতুন বাজুস রেট (প্রতি ভরি):

২২ ক্যারেট: ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা (পূর্বমূল্য: ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা)

২১ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা

স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন এলেও দেশীয় বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি হচ্ছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+