হোম / অর্থনীতি / জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি
অর্থনীতি

জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি

ডেস্ক রিপোর্ট
০৯ আগস্ট, ২০২৬ | ০৫:৩৮ পূর্বাহ্ন
৮৫ বার পঠিত
ফন্ট:
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি 'জেট ফুয়েল'-এর দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি 'জেট ফুয়েল'-এর দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি আগস্ট মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৯ টাকা ৫২ পয়সা, যা এতদিন ছিল ১৩০ টাকা ৯৯ পয়সা।

রোববার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বৃদ্ধির এই সিদ্ধান্তের কথা জানায় বিইআরসি।

বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির কথা জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার করা হয়েছে।

উলেখ্য, চলতি বছরের ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরবর্তীতে ৭ এপ্রিলেও দাম বাড়ানো হয়। তবে মে ও জুন মাসে টানা দুই দফায় জেট ফুয়েলের দাম কিছুটা কমানো হয়েছিল। মে মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার ২০৫ টাকা ৪৫ পয়সা এবং জুনে ১৫০ টাকা ২১ পয়সায় নামিয়ে আনা হলেও আগস্টে এসে তা আবার বাড়ানো হলো।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+