হোম / অর্থনীতি / চলতি মাসেও ডিমের দাম চড়া, পাশাপাশি বেড়ে গেছে...
অর্থনীতি

চলতি মাসেও ডিমের দাম চড়া, পাশাপাশি বেড়ে গেছে অন্যান্য পণ্যের দাম

ডেস্ক রিপোর্ট
২৯ আগস্ট, ২০২৬ | ০১:৫৪ পূর্বাহ্ন
৭৭ বার পঠিত
ফন্ট:
রাজধানীর খুচরা বাজারে প্রায় এক মাস ধরে ফার্মের মুরগির ডিম চড়া দামে বিক্রি হচ্ছে।

রাজধানীর খুচরা বাজারে প্রায় এক মাস ধরে ফার্মের মুরগির ডিম চড়া দামে বিক্রি হচ্ছে। বর্তমানে প্রতি ডজন ডিম ১৫০ থেকে ১৬৫ টাকায় এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় দাম বেড়েছে।

ডিমের পাশাপাশি নতুন করে বেড়েছে চিনি, আটা ও ময়দার দাম। গত এক সপ্তাহে খোলা চিনির দাম কেজিতে ৫ টাকা বেড়ে ১১০-১১৫ টাকা থেকে বেড়ে ১১৫থেকে ১২০টাকায় দাঁড়িয়েছে। মিলগেটে সরবরাহ ও উৎপাদন কমে যাওয়ায় এবং পাইকারিতে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। এছাড়া টিসিবির তথ্যমতে, খোলা আটা ও ময়দার দাম কেজিতে প্রায় ৩টাকা এবং মোড়কজাত আটার দাম কেজিতে ১০টাকা পর্যন্ত বেড়েছে।

তবে নিত্যপণ্যের বাজারে কিছু স্বস্তির খবরও রয়েছে। পেঁয়াজ কেজিতে ৫টাকা কমে ৪৫থেকে ৫০টাকায় এবং রসুন ও আমদানি করা আদার দাম কেজিতে প্রায় ৩০টাকা পর্যন্ত কমেছে। বেশিরভাগ সবজি এখন কেজিতে ১০০টাকার নিচে বিক্রি হলেও কাঁচা মরিচ ও টমেটোর দাম এখনো ১০০থেকে ১২০ টাকার মধ্যে রয়েছে।
 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+