দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম অয়েলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।
বুধবার (২সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে নতুন এই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারের বর্তমান মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে সয়াবিন তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে, যার পূর্বমূল্য ছিল ১৯৯ টাকা। এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯ থেকে ১৯৯ টাকা করা হয়েছিল।

আপনার মতামত দিন