১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডধারীদের বহু প্রতীক্ষিত ১২৪তম ড্র আজ রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বেলা ১১টায় এই ড্র অনুষ্ঠিত হবে।
তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সিঙ্গল কমন ড্র’ পদ্ধতিতে এই ড্র অনুষ্ঠিত হবে। প্রতি সিরিজে নির্ধারণ করা হয়েছে মোট ৪৬টি পুরস্কার, যার মধ্যে ১ম পুরস্কারের অর্থমূল্য ৬ লাখ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রতি সিরিজের পুরস্কারের তালিকা নিম্নরূপ:
১ম পুরস্কার: ৬ লাখ টাকা (১টি)
২য় পুরস্কার: ৩ লাখ ২৫ হাজার টাকা (১টি)
৩য় পুরস্কার: ১ লাখ টাকা ( ২টি)
৪র্থ পুরস্কার: ৫০ হাজার টাকা (২টি)
৫ম পুরস্কার: ১০ হাজার টাকা (৪০টি)
বন্ডধারীরা আজ ড্র-এর ফল প্রকাশের পর নির্ধারিত প্রক্রিয়ায় বিজয়ী নম্বরগুলো মিলিয়ে দেখতে পারবেন।

আপনার মতামত দিন