হোম / অর্থনীতি / গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংল...
অর্থনীতি

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ও জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০২ আগস্ট, ২০২৬ | ০১:৫৩ পূর্বাহ্ন
৯৯ বার পঠিত
ফন্ট:
দেশে এই মুহূর্তে গ্যাসের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

দেশে এই মুহূর্তে গ্যাসের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। একই সঙ্গে চলতি গ্যাস সংকট কাটাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আগামী সপ্তাহ থেকেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (১ আগস্ট) রাতে পেট্রোবাংলা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে গ্যাসের দাম বাড়ানো নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তবে বর্তমানে সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি একটি ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বিঘ্নিত হলে দেশজুড়ে গৃহস্থালি ও শিল্প উৎপাদনে সংকট দেখা দেয়।

এ বিষয়ে আজ রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, এক্সিলারেট এনার্জির একটি এফএসআরইউ-তে বড় ধরনের কারিগরি ত্রুটি (বয়লার বিস্ফোরণ) দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ প্রায় ৫০ শতাংশ কমে গেছে।

পরিস্থিতি সামাল দিতে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিশেষজ্ঞদের আনা হয়েছে। দ্রুত স্পেয়ার পার্টস এনে মেরামত করা হচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকেই টার্মিনালটি আংশিক (২৮০-৩০০ মিলিয়ন ঘনফুট) সরবরাহ শুরু করবে এবং পরবর্তী সপ্তাহে শতভাগ সরবরাহ স্বাভাবিক হবে।

জ্বালানি প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে ৩,৮০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে স্বাভাবিক সময়ে ২,৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। ভবিষ্যতের সংকট এড়াতে সরকার একাধিক বিকল্প ব্যবস্থা নিচ্ছে—

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+