হোম / অর্থনীতি / নিম্নস্তরের বা কম দামি সিগারেটের দাম আরও বাড়া...
অর্থনীতি

নিম্নস্তরের বা কম দামি সিগারেটের দাম আরও বাড়াল সরকার

ডেস্ক রিপোর্ট
১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:০৪ পূর্বাহ্ন
১১০ বার পঠিত
ফন্ট:
দেশে নিম্নস্তরের বা কম দামি সিগারেটের দাম আরও বাড়াল সরকার।

দেশে নিম্নস্তরের বা কম দামি সিগারেটের দাম আরও বাড়াল সরকার। প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে নিম্ন স্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল।

তবে প্রজ্ঞাপন অনুযায়ী, সিগারেটের অন্যান্য স্তরের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের দাম ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরে ২১০ টাকা ও তদূর্ধ্ব বহাল রয়েছে।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল। সে সময় নিম্নস্তরের ১০ শলাকা প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে ওই স্তরে আরও ৩ টাকা বেড়ে ন্যূনতম মূল্য ৬৫ টাকায় দাঁড়াল।

উল্লেখ্য, এবারের বাজেটে মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরের দাম ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

 

 

 

মাতৃভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+