হোম / অর্থনীতি / আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও উর্ধ্বম...
অর্থনীতি

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও উর্ধ্বমুখী

ডেস্ক রিপোর্ট
০৪ আগস্ট, ২০২৬ | ১২:৪৭ পূর্বাহ্ন
১১৩ বার পঠিত
ফন্ট:
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও উর্ধ্বমুখী হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানাপোড়েন এবং মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও উর্ধ্বমুখী হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনা নিয়ে ধোঁয়াশা এবং চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শ্রমবাজারের প্রতিবেদন প্রকাশের আগে সতর্ক অবস্থান নিয়েছেন বিনিয়োগকারীরা, যা বাজারে স্বর্ণের চাহিদা বাড়িয়ে দিয়েছে।

এ দিন সকালে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৫৯.৮১ ডলারে পৌঁছায়। বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন শ্রমবাজার দুর্বল হওয়ার ইঙ্গিত পাওয়া গেলে ডলারের দরপতন হতে পারে, যা স্বর্ণের দাম আরও বাড়াতে অনুঘটক হিসেবে কাজ করবে।

এদিকে সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে আলোচনা চলছে। তবে তেহরান এই দাবি সরাসরি অস্বীকার করেছে। দুই দেশের মধ্যবর্তী এই উত্তেজনার ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে।

অন্যদিকে নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে বলে তিনি আশাবাদী হলেও পরিস্থিতি বিবেচনায় সুদের হার বাড়াতে ফেড পিছপা হবে না। বিনিয়োগ ব্যাংক 'সিটি'র পূর্বাভাস অনুযায়ী, স্বল্পমেয়াদে বাজার কিছুটা স্থির থাকলেও চলতি বছরের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,৫০০ ডলার এবং আগামী বছরের প্রথমার্ধে তা ৫,০০০ ডলারে পৌঁছাতে পারে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+