হোম / অর্থনীতি / ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মিছিলে পুলিশের...
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মিছিলে পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

ডেস্ক রিপোর্ট
২১ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:১৯ পূর্বাহ্ন
৮৫ বার পঠিত
ফন্ট:
চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীর সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীর সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয় মোড় এলাকায় এই সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা। সমাবেশ শেষে তাঁরা একটি স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেন। মিছিলটি সচিবালয় মোড়ের কাছাকাছি পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে। এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আন্দোলনকারীদের মধ্য থেকে কিছু লোক পুলিশের ওপর চড়াও হলে পুলিশ বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলপ্রয়োগ করে।”

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+