হোম / রাজধানী / মতিঝিল আইডিয়াল কলেজের ২৩ শিক্ষককে দুদকের তলব
রাজধানী
জাল সনদে চাকরি_

মতিঝিল আইডিয়াল কলেজের ২৩ শিক্ষককে দুদকের তলব

ডেস্ক রিপোর্ট
২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:১৪ পূর্বাহ্ন
৭৬ বার পঠিত
ফন্ট:
ভুয়া ও জাল সনদ ব্যবহার করে শিক্ষকতা করার অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ জন শিক্ষককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ভুয়া ও জাল সনদ ব্যবহার করে শিক্ষকতা করার অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ জন শিক্ষককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১ অক্টোবর কলেজের অধ্যক্ষের কার্যালয়ে তাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা আখতারুজ্জামান স্বাক্ষরিত এসংক্রান্ত একটি চিঠি প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির একদল শিক্ষক দীর্ঘদিন ধরে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা থেকে সংগ্রহ করা ভুয়া বিএড সনদ দিয়ে চাকরি করে আসছেন। প্রাথমিক অনুসন্ধানে এসব সনদ জাল বলে চিহ্নিত হওয়ার পর দুদক এই পদক্ষেপ নেয়।

দুদকের নির্দেশনা অনুযায়ী, তলবকৃত শিক্ষকদের নিম্নোক্ত নথিপত্রসহ উপস্থিত থাকতে হবে:

বিএড সনদের মূল কপি ও এক সেট ফটোকপি

জাতীয় পরিচয়পত্রের এক সেট ফটোকপি

চিঠিতে আরও বলা হয়েছে, যদি কোনো শিক্ষক জরুরি বা অনিবার্য কারণে নির্ধারিত দিনে উপস্থিত হতে ব্যর্থ হন, তবে তাকে অবশ্যই তার বিএড সনদের মূল কপি এবং ফটোকপিসহ জাতীয় পরিচয়পত্রের কপি অধ্যক্ষের জিম্মায় জমা রাখতে হবে।

দুদকে তলবকৃত ২৩ শিক্ষক: রুবিনা সুলতানা, মো. সোলায়মান, তাহমিনা ইয়াছমিন, মোহা. কবিউল ইসলাম, সেবিকা রানী পাল, মোছা. নাহিদা আখতার, সালেহ আহমেদ, মো. মোজাম্মেল হক, মুহাম্মদ শফিকুল ইসলাম খান, মাহফুজা হাসনা, সালমা খাতুন, সুস্মিতা আক্তার, মো. আজিবর রহমান, মো. রবিউল ইসলাম, মোহাম্মদ আবু বকর, মহিউদ্দিন, আজমল হোসেন, মো. ফরিদুর রহমান শেখ, নূরজাহান, মো. সিরাজুল ইসলাম, মুহাম্মদ আল আমিন খান, মোহাম্মদ আফছার উদ্দিন এবং এন এম মঞ্জুরুল হক।

শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ভুয়া সনদের ব্যবহার ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে দুদকের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+