হোম / রাজধানী / বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিক...
রাজধানী

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট
০৩ নভেম্বর, ২০২৬ | ১১:০০ পূর্বাহ্ন
১৫ বার পঠিত
ফন্ট:
বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে আবারও বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে আবারও বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৩নভেম্বর) সকাল থেকে মিরপুরের বিভিন্ন পয়েন্টে সড়কে নেমে তারা এই কর্মসূচি শুরু করেন।

স্থানীয় সূত্র জানায়, বকেয়া বেতন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং কাজের পরিবেশ উন্নতির দাবিতে শ্রমিকেরা দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আজ সকালে তারা সড়কে অবস্থান নেন। এই বিক্ষোভের ফলে মিরপুরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং অনেক স্থানে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+