হোম / রাজধানী / প্রাথমিক ধাপে ৬রুটে চলবে ৭৮০টি বাস
রাজধানী
রাজধানীতে শুরু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস সেবা:

প্রাথমিক ধাপে ৬রুটে চলবে ৭৮০টি বাস

ডেস্ক রিপোর্ট
০১ নভেম্বর, ২০২৬ | ১১:১৩ পূর্বাহ্ন
৬৫ বার পঠিত
ফন্ট:
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের অংশ হিসেবে রোববার থেকে শুরু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস চলাচল।

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের অংশ হিসেবে রোববার থেকে শুরু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস চলাচল। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অধীনে প্রাথমিকভাবে ছয়টি রুটে মোট ৭৮০টি বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে চারটি রুটে শুধু নন-এসি এবং দুটি রুটে এসি ও নন-এসি—দুই ধরনের বাসই চলাচল করবে।

রোববার (১নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে নতুন এই সেবার উদ্বোধন করবেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস।  

ডিটিসিএ সূত্রে জানা গেছে, আপাতত নতুন রঙের পুরোনো বাস দিয়েই পরিষেবাটির যাত্রা শুরু হচ্ছে। ঢাকার বিদ্যমান ৯৮টি বাস রুটকে পুনর্বিন্যাস করে মোট ৩২টি ফ্র্যাঞ্চাইজি রুটে রূপান্তরের লক্ষ্য রয়েছে। এই পরিকল্পনার আওতায় প্রতিটি রুট নির্দিষ্ট একটি কোম্পানির অধীনে পরিচালিত হবে, যেখানে নির্ধারিত স্টপেজ, কাউন্টারভিত্তিক ও ই-টিকিটিং ব্যবস্থা এবং জিপিএস ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে বাস পরিচালনা করা হবে।  

উদ্যোগটির বিষয়ে ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমান জানান, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠাই তাদের প্রধান অগ্রাধিকার। শুরুতে প্রতিটি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানো নিশ্চিত করা হচ্ছে। বাসমালিকদের শৃঙ্খলা পালনের বিষয়টি পর্যবেক্ষণের পর পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় ভাড়া আদায়সহ অন্যান্য আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+