হোম / রাজধানী / ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পো...
রাজধানী

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট
০১ নভেম্বর, ২০২৬ | ১০:৫১ পূর্বাহ্ন
৬৪ বার পঠিত
ফন্ট:
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করছেন বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করছেন বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রবিবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মাধ্যমে শ্রমিকদের বিক্ষোভের সূচনা হয়। পরবর্তীতে মিরপুর ১১, ১২ ও প্রশিকা মোড় এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আসেন। মূল সড়কগুলোতে অবস্থান নিয়ে শ্রমিকেরা দাবি আদায়ে সোচ্চার হন। হুট করে সড়ক অবরোধের ফলে অফিসগামী কর্মজীবী মানুষসহ সাধারণ যাত্রীরা মারাত্মক ভোগান্তির মুখে পড়েন।

পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, সকাল থেকেই শ্রমিকেরা মিরপুরের বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছে। তারা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+