হোম / রাজধানী / হামলা ও দখলমুক্ত হলো মিরপুরের রাড্ডা ক্লিনিক,...
রাজধানী

হামলা ও দখলমুক্ত হলো মিরপুরের রাড্ডা ক্লিনিক, টাঙানো হলো নিজস্ব সাইনবোর্ড

ডেস্ক রিপোর্ট
২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:৫৫ পূর্বাহ্ন
৬৩ বার পঠিত
ফন্ট:
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের কয়েক দিন পর অবশেষে প্রতিষ্ঠানটিতে ফিরেছে তাদের নিজস্ব সাইনবোর্ড।

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের কয়েক দিন পর অবশেষে প্রতিষ্ঠানটিতে ফিরেছে তাদের নিজস্ব সাইনবোর্ড। দখলমুক্ত ঘোষণা করে সেখানে আগের অবৈধ সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়েছে।

সোমবার (২৮সেপ্টেম্বর) সকালে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও ক্লিনিকসংশ্লিষ্ট ব্যক্তিরা সম্মিলিতভাবে দখলদারদের লাগানো সাইনবোর্ডটি অপসারণ করেন। এরপর স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিজস্ব সাইনবোর্ড পুনরায় টানিয়ে দেওয়া হয়।

এদিকে হামলা ও ভাঙচুরের ক্ষত এখনও পুরোপুরি না শুকালেও এরই মধ্যে শুরু হয়েছে সংস্কারকাজ। ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতে নিয়োজিত রয়েছেন কর্মীরা। তবে এর মধ্যেও চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ রাখা হয়নি। ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা অবস্থান নিয়ে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি প্রতিষ্ঠানের বাইরে অস্থায়ীভাবে চেয়ার-টেবিল বসিয়েও প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।   

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে অতর্কিত হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ ছিল, হামলার পর দখলদারেরা প্রতিষ্ঠানটির জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছিল।

চাঞ্চল্যকর এই ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+