রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় দায়ের করা রাষ্ট্রবিরোধী মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আ এন এম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার চেষ্টা এবং উসকানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগ আনা হয়েছে।
এর আগে, শনিবার (১০ অক্টোবর) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করে শাহবাগ থানা পুলিশ। পরবর্তী সময়ে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন