হোম / রাজধানী / চকবাজারে মনসুর খান প্লাজায় আগুন: ছাই হলো কোটি...
রাজধানী

চকবাজারে মনসুর খান প্লাজায় আগুন: ছাই হলো কোটি টাকার মালামাল, উৎকণ্ঠায় ব্যবসায়ীরা

ডেস্ক রিপোর্ট
১৩ অক্টোবর, ২০২৬ | ১১:২৬ পূর্বাহ্ন
১০০ বার পঠিত
ফন্ট:
পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারা গলির মনসুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে ছয়তলায় থাকা বিভিন্ন দোকানের মালামাল। দীর্ঘ সময় পার হলেও ভবনের ভেতরে প্রবেশ করতে না পারায় নিজেদের গোডাউনের ক্ষয়ক্ষতি নিয়ে চরম অনিশ্চয়তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা।

পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারা গলির মনসুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে ছয়তলায় থাকা বিভিন্ন দোকানের মালামাল। দীর্ঘ সময় পার হলেও ভবনের ভেতরে প্রবেশ করতে না পারায় নিজেদের গোডাউনের ক্ষয়ক্ষতি নিয়ে চরম অনিশ্চয়তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালেও আগুন লাগা ভবনের সামনে শত শত উদ্বিগ্ন ব্যবসায়ীকে ভিড় করতে দেখা যায়। অনেকের আশঙ্কা, আগুনে তাদের সারা জীবনের পুঁজি ও ব্যবসায়ের সবশেষ সম্বলটুকুও শেষ হয়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে মনসুর খান প্লাজায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দীর্ঘক্ষণ কাজ করার পর মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে তীব্র ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের দুই কর্মী। সরু রাস্তা ও ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভবনের নিচতলার ব্যাগের দোকানদার মো. ইমতিয়াজ। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময়েও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কেটটির ছয়তলার গোডাউনগুলোর মালামাল পুড়ে গেছে।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশপাশের আরও ১০ থেকে ১৫টি ভবন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এসব ভবনে কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের অসংখ্য দোকান থাকায় দীর্ঘ সময় ব্যবসা বন্ধ থাকায় নতুন করে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন আশপাশের ব্যবসায়ীরাও।

গোডাউনের দরজা খুলে ভেতরের পরিস্থিতি স্বচক্ষে দেখার আগপর্যন্ত ব্যবসায়ীদের এই দুশ্চিন্তা কাটছে না। কারো দশকের পর দশকের ব্যবসার পুঁজি, আবার কারো পরিবারের জীবিকার অবলম্বন এখন সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+