হোম / রাজধানী / সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জাম...
রাজধানী

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

ডেস্ক রিপোর্ট
২৬ অক্টোবর, ২০২৬ | ০২:৪৬ অপরাহ্ন
৮৯ বার পঠিত
ফন্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দল ও জোটের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামানকে এই আসনের প্রার্থী করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৬ অক্টোবর)। মনোনয়নপত্র বাছাই ২৭ অক্টোবর এবং বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর। ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর। আগামী ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১২ নভেম্বর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আসার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। পরবর্তীতে তাঁর পদত্যাগের পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করলে নির্বাচন কমিশন এই উপনির্বাচনের আয়োজন করে।

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+