হোম / রাজধানী / আদাবরে যুবদল কর্মী কুপিয়ে জখম, নেপথ্যে অভ্যন্...
রাজধানী

আদাবরে যুবদল কর্মী কুপিয়ে জখম, নেপথ্যে অভ্যন্তরীণ বিরোধ

নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৬ | ১০:২৪ পূর্বাহ্ন
৬২ বার পঠিত
ফন্ট:
রাজধানীর আদাবরে পূর্ববিরোধের জেরে আব্দুল আহাদ মুন্না (৩০) নামের স্থানীয় যুবদলের এক সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আদাবর ১৩ নম্বর সড়কের শেষ মাথায় ইয়ার উদ্দিন খলিফা ফ্যাশনের সামনে এ ঘটনা ঘটে।

রাজধানীর আদাবরে পূর্ববিরোধের জেরে আব্দুল আহাদ মুন্না (৩০) নামের স্থানীয় যুবদলের এক সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আদাবর ১৩ নম্বর সড়কের শেষ মাথায় ইয়ার উদ্দিন খলিফা ফ্যাশনের সামনে এ ঘটনা ঘটে।

আহত মুন্না আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় নিরাপত্তাকর্মীদের থেকে টাকা উত্তোলন এবং ১৩ নম্বর সড়কের একটি খালি কক্ষ যুবদলের কার্যালয় হিসেবে ব্যবহার করা নিয়ে বেশ কিছুদিন ধরে যুবদলের দুই সদস্যের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন রিপন ওরফে বাচ্চা রিপন ও তার সহযোগীরা পূর্ববিরোধের জেরে মুন্নার ওপর হামলা চালান এবং চাপাতি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, হামলায় অভিযুক্ত রিপন ও আহত মুন্না—উভয়েই আদাবর থানা যুবদলের সদস্য এবং যুবদল নেতা সজীব আহম্মেদ রানার অনুসারী হিসেবে রাজনীতি করে আসছেন।

 

 

 

মাতুভূমি/এসএফ

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+