রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির (সৌরি) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তিনি নিখোঁজ হয়েছিলেন এবং পরদিন বুধবার বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান জানান, টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে রাজাবাড়ী ঘাট এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উত্তরা ১৮ নম্বর সেক্টরের বাসিন্দা তাহসিফ সুরি ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিওটি প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন বলে জানা যায়।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন