হোম / সারাদেশ / কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, মিলতে পারে দ...
সারাদেশ

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

নোয়াখালী প্রতিনিধি
০২ নভেম্বর, ২০২৬ | ০৫:৪৭ অপরাহ্ন
৩০ বার পঠিত
ফন্ট:
প্রাথমিক সম্ভাবনা অনুযায়ী, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে যা সরাসরি যুক্ত হবে জাতীয় গ্রিডে। তবে চূড়ান্তভাবে গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে ড্রিল স্টিম টেস্ট (ডিএসটি) সম্পাদন শেষে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আগুনের শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে। এ ক্ষেত্রটি থেকে দৈনিক আনুমানিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের 'সুন্দলপুর সাউথ-১' কূপে ড্রিলিং কাজ শেষে এই গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।

প্রাথমিক সম্ভাবনা অনুযায়ী, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে যা সরাসরি যুক্ত হবে জাতীয় গ্রিডে। তবে চূড়ান্তভাবে গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে ড্রিল স্টিম টেস্ট (ডিএসটি) সম্পাদন শেষে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুন্দলপুর সাউথ-১ কূপটি থেকে আগামী ২০ বছর ধরে গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে। ভোক্তা পর্যায় বিবেচনায় উত্তোলনযোগ্য এ গ্যাসের আনুমানিক মূল্য প্রায় ৫ হাজার ৮০৯ কোটি টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান জানান, দীর্ঘদিন ধরে চলা খনন কাজ শেষে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। কিন্তু আগুনের তীব্র উত্তাপের কারণে সাময়িকভাবে শিখাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ফায়ার সার্ভিসের উপস্থিতিতে পুনরায় নিরাপত্তার সাথে আগুনের শিখা জ্বালানো হবে।

 

 

মাতুভূমি/এসএফ

ন
নোয়াখালী প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+