চা পানের স্বাস্থ্যগত উপকারিতার কথা দীর্ঘদিন ধরেই প্রচলিত রয়েছে। হৃদ্রোগ, স্ট্রোক ও ডিমেনশিয়ার ঝুঁকি কমানোর সঙ্গে চা পানের সম্পর্ক নিয়ে ‘জার্নাল অব ইন্টারনাল মেডিসিন’-এ প্রকাশিত এক নতুন গবেষণায় চা তৈরির পদ্ধতি এবং তাপমাত্রার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
চীনের প্রায় সাড়ে চার লাখ মানুষের ওপর পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে অন্তত তিন দিন চা পান করেন, তাদের রক্তনালিসংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ১১ শতাংশ কম। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যারা অত্যন্ত গরম বা মুখ পুড়ে যাওয়ার মতো তাপমাত্রায় চা পান করেন, তাদের ক্ষেত্রে ঝুঁকি ১৬ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। অন্যদিকে, সহনীয় বা স্বাভাবিক তাপমাত্রায় চা পান করলে হৃদ্যন্ত্রের সুরক্ষা নিশ্চিত হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, চায়ে থাকা প্রাকৃতিকভাবে পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড রক্তনালির কোষ সুরক্ষায় এবং ধমনি শিথিল করতে কাজ করে। ব্ল্যাক টি ও গ্রিন টি—উভয়ই উপকারী হলেও ব্ল্যাক টিয়ের ক্ষেত্রে উপকারিতার বিষয়টি বেশি ধারাবাহিক পাওয়া গেছে। তবে মাত্রাতিরিক্ত ক্যাফেইন এড়াতে এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে সহনীয় তাপমাত্রায় চিনি ছাড়া চা পান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন