হোম / রাজধানী / রাজধানীতে অস্ত্রের মুখে ফিলিং স্টেশনের সোয়া ক...
রাজধানী

রাজধানীতে অস্ত্রের মুখে ফিলিং স্টেশনের সোয়া কোটি টাকা ছিনতাই

ডেস্ক রিপোর্ট
১১ আগস্ট, ২০২৬ | ১২:০৭ পূর্বাহ্ন
৫৭ বার পঠিত
ফন্ট:
রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অস্ত্রের মুখে একটি ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অস্ত্রের মুখে একটি ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্রাউন প্লাজার সামনে বিআরটিএ লেনের কাছে এ দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা টাকা বহনকারী কাভার্ডভ্যান থামিয়ে ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

উত্তরায় অবস্থিত ‘ডিএল ফিলিং স্টেশন’ নামের ওই পেট্রোল পাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক। তাঁর মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।

এ ঘটনায় বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ফিলিং স্টেশনটির ম্যানেজার মো. আব্দুল করিম। এজাহারে উল্লেখ করা হয়, রোববার সকালে সহকারী ম্যানেজার আল আমিন অপর দুই কর্মী ও চালককে সঙ্গে নিয়ে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন। তাদের কাভার্ডভ্যানটি ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন সশস্ত্র ছিনতাইকারী তাদের গতিরোধ করে।

তারা পিস্তল ও চাপাতির ভয় দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আল আমিন বাধা দিলে এক ছিনতাইকারী তার বুকে পিস্তল ঠেকায় এবং অপরজন চাপাতি দিয়ে কুপিয়ে তাঁর বাঁ হাত ও পায়ে জখম করে। এরপর ছিনতাইকারীরা টাকাভর্তি ব্যাগটি নিয়ে আব্দুল্লাপুরের দিকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত আল আমিনকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশনস্) শরীফ হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+