হোম / রাজধানী / রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’,...
রাজধানী

রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, চালক ও কন্ডাক্টরও নারী

নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৬ | ১১:০৯ অপরাহ্ন
৭০ বার পঠিত
ফন্ট:
রাজধানীর গণপরিবহনে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হতে যাচ্ছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস।

রাজধানীর গণপরিবহনে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হতে যাচ্ছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে গৃহীত এই বাস সার্ভিসে যাত্রীসেবা নিশ্চিত করার পাশাপাশি চালক ও কন্ডাক্টরের আসনেও থাকবেন নারীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হবে। রোববার (১৬ আগস্ট) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাস সার্ভিসের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এতে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

দৃষ্টিনন্দন পিংক রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরা দায়িত্ব পালন করবেন।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সার্ভিস চালুর ফলে একদিকে যেমন রাজধানীতে নারীদের নিরাপদে যাতায়াত সুগম হবে, অন্যদিকে পরিবহন খাতে নারী চালক ও কন্ডাক্টরদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+