হোম / রাজধানী / পূর্বাচলের জঙ্গল থেকে অপহৃত চিকিৎসককে অক্ষত উ...
রাজধানী

পূর্বাচলের জঙ্গল থেকে অপহৃত চিকিৎসককে অক্ষত উদ্ধার

ডেস্ক রিপোর্ট
২০ আগস্ট, ২০২৬ | ১২:৪০ পূর্বাহ্ন
৪৭ বার পঠিত
ফন্ট:
রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে অপহৃত দন্ত্য চিকিৎসক হাসিবুর হাসানকে (৪৩) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে রাজউক আনসার গার্ডের একটি টহল দল।

রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে অপহৃত দন্ত্য চিকিৎসক হাসিবুর হাসানকে (৪৩) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে রাজউক আনসার গার্ডের একটি টহল দল। বুধবার রাতে পূর্বাচল সংলগ্ন ১৯ নম্বর সেক্টরের একটি নির্জন জঙ্গল থেকে তাঁকে উদ্ধার করা হয়।

জানা যায়, ওই দিন সন্ধ্যায় জলসিঁড়ি এলাকার একটি ফার্মেসিতে রোগী দেখতে যাওয়ার উদ্দেশ্যে কুড়িল বিশ্বরোডে অপেক্ষা করছিলেন চিকিৎসক হাসিবুর। এ সময় জলসিঁড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে তাঁকে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নেয় অপরাধী চক্রটি।

গাড়িতে ওঠার পরপরই অপহরণকারীরা ওই চিকিৎসকের হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে এবং তাঁর পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ছাড়া অস্ত্রের মুখে তাঁর ব্যবহৃত স্মার্টফোনটি ছিনিয়ে নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরবর্তীতে পূর্বাচলের একটি গহিন জঙ্গলে তাঁকে বাঁধা অবস্থায় ফেলে রেখে তারা পালিয়ে যায়।

এ সময় এলাকায় টহলরত পিসি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আনসার সদস্য হাফিজুর রহমান, মো. সাকিবুল, রতন মিয়া ও মো. জুবায়ের গোঙানির শব্দ শুনতে পান। দ্রুত শব্দের উৎসের দিকে গিয়ে জঙ্গল থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় ওই চিকিৎসককে তারা উদ্ধার করেন।

উদ্ধারের পর আনসার সদস্যরা তাঁকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেন। কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এমন বিচক্ষণতা, সাহসিকতা ও মানবিক ভূমিকার জন্য হৃদয়গ্রাহী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী চিকিৎসক হাসিবুর হাসান।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+