বেতন-ভাতার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি সাপেক্ষে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি শর্ত মেনে এই শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কথা রয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে নির্ধারিত স্থান ও সময়ের মধ্যে কর্মসূচি সীমাবদ্ধ রাখা, উস্কানিমূলক বক্তব্য না দেওয়া, জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা।
বাংলাদেশ নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম জানান, বছরের পর বছর বেতন-ভাতা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা শিক্ষকদের একটাই দাবি—যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এমপিওভুক্ত করে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আপনার মতামত দিন