হোম / রাজধানী / ডিএমপির নিয়মিত অভিযানে রাজধানীতে আটক ৪৪০
রাজধানী

ডিএমপির নিয়মিত অভিযানে রাজধানীতে আটক ৪৪০

নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬ | ১১:৪৫ অপরাহ্ন
৬৭ বার পঠিত
ফন্ট:
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অভিযানে রমনা, লালবাগ, ওয়ারী, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরা এবং গোয়েন্দা বিভাগসহ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় পুলিশ আসামিদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, অস্ত্র, গ্রেনেড, বিপুল পরিমাণ মাদকদ্রব্য (গাঁজা ও ইয়াবা), ১টি মোটরসাইকেল, মোবাইল ফোন, নগদ টাকা এবং দুজনকে ভিকটিম হিসেবে উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+