হোম / রাজধানী / মিরপুরে ম্যানহোলে কাজ করার সময় গাড়িচাপায় ওয়াস...
রাজধানী

মিরপুরে ম্যানহোলে কাজ করার সময় গাড়িচাপায় ওয়াসা কর্মীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
২৫ আগস্ট, ২০২৬ | ০২:১৭ পূর্বাহ্ন
৭৬ বার পঠিত
ফন্ট:
রাজধানীর মিরপুরে ম্যানহোলে নেমে সেবা দেওয়ার সময় গাড়িচাপায় মো. শামীম (৪৭) নামে ঢাকা ওয়াসা’র এক কর্মচারী নিহত হয়েছেন।

রাজধানীর মিরপুরে ম্যানহোলে নেমে সেবা দেওয়ার সময় গাড়িচাপায় মো. শামীম (৪৭) নামে ঢাকা ওয়াসা’র এক কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামের সন্তান। তিনি দীর্ঘ ২৫বছর ধরে ঢাকা ওয়াসা-তে কর্মরত ছিলেন এবং মিরপুরের সেনপাড়া পানির পাম্প এলাকায় দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে সড়কের ওপর অবস্থিত একটি ম্যানহোলের ঢাকনা তুলে কাজ করছিলেন শামীম। কাজ করা অবস্থায় ম্যানহোল থেকে মাথা বের করতেই একটি দ্রুতগামী গাড়ি তাকে সরাসরি চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষ করেছে। চালক ও দুর্ঘটনাকবলিত গাড়িটি শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+