মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং তাঁর স্ত্রী নাহিদ সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন। এর আগে দুদকের উপপরিচালক এ.কে.এম মাহবুবর রহমান তাঁদের বিদেশ গমন রহিত করার আবেদন জানান।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, পরশ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা দেশত্যাগের চেষ্টা করছেন, যা সফল হলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই মামলার সুষ্ঠু স্বার্থে তাঁদের বিদেশ গমন রোধ করা জরুরি।

আপনার মতামত দিন