হোম / সারাদেশ / আলফাডাঙ্গায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
সারাদেশ

আলফাডাঙ্গায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

শহিদুল ইসলাম (আলফাডাঙ্গা) ফরিদপুর
০৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:১৬ পূর্বাহ্ন
২৬৫ বার পঠিত
ফন্ট:
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত দুই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত দুই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

গতকাল বুধবার (৩সেপ্টেম্বর) উপজেলার পৃথক দুটি এলাকায় নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ পুলিশি প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—আলফাডাঙ্গা উপজেলার পানিপাড়া গ্রামের মো. কবির ফকিরের ছেলে মো. টিটুল ফকির। তিনি সিআর নং-২১৮/২১ মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত। অপরজন শ্রীরামপুর গ্রামের মৃত রুস্তম মৃধার ছেলে মো. মহিউদ্দীন মৃধা। তিনি অর্থজারি নং-৬/২৩ মামলায় ৬ মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন বলেন, নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ প্রহরায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
 

শ
শহিদুল ইসলাম (আলফাডাঙ্গা) ফরিদপুর

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+