হোম / রাজধানী / উত্তরায় হোটেলের কক্ষ থেকে চীনা নাগরিকের মরদে...
রাজধানী

উত্তরায় হোটেলের কক্ষ থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
০৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৩০ পূর্বাহ্ন
৪৬ বার পঠিত
ফন্ট:
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেল থেকে লি শিংচিয়াং (৪০) নামের এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেল থেকে লি শিংচিয়াং (৪০) নামের এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫সেপ্টেম্বর) সকালে উত্তরা ৩নম্বর সেক্টরের ২নম্বর সড়কের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে হোটেলের ৯তলার ৯০৫ নম্বর কক্ষে ওই চীনা নাগরিককে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর মূল কারণ জানা যাবে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+