হোম / রাজধানী / রাজধানীর দারুসসালামে নারী গুলিবিদ্ধ, স্বামীসহ...
রাজধানী

রাজধানীর দারুসসালামে নারী গুলিবিদ্ধ, স্বামীসহ তিনজন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
০৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০১:০২ পূর্বাহ্ন
৬১ বার পঠিত
ফন্ট:
রাজধানীর দারুসসালামে নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বামী আব্দুল মান্নানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

রাজধানীর দারুসসালামে নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বামী আব্দুল মান্নানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

রোববার (৬সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৪ থেকে পাঠানো এক খুদেবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে শনিবার রাতে দারুসসালাম থানাধীন মাতবরবাড়ি এলাকায় নিজ বাসায় টিভি দেখার সময় দুর্বৃত্তের গুলিতে জেসমিন আক্তার (৩৮) নামের ওই নারী আহত হন। আহত জেসমিন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাল্লা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী এবং বর্তমানে পরিবার নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন।
 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+