হোম / রাজধানী / মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পরিত্যক্ত...
রাজধানী

মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পরিত্যক্ত ভবনে আগুন

ডেস্ক রিপোর্ট
১০ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:০১ পূর্বাহ্ন
৫৮ বার পঠিত
ফন্ট:
রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, সকালে মহাখালীর এস কে টাওয়ারের পেছনে অবস্থিত ওই পুরোনো ভবনে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ, কোনো হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। উল্লেখ্য, এর কিছু সময় আগে রাজধানীর ধানমন্ডিতেও অ্যাপেক্সের একটি শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+