হোম / রাজধানী / বায়তুল মোকাররম চত্বরে আজ থেকে মাসব্যাপী ইসলা...
রাজধানী

বায়তুল মোকাররম চত্বরে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা

ডেস্ক রিপোর্ট
১২ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:৪০ পূর্বাহ্ন
৭৭ বার পঠিত
ফন্ট:
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন হবে আজ বিকেল সাড়ে ৫টায়।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আজ শনিবার (১২সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন হবে আজ বিকেল সাড়ে ৫টায়।

এর আগে গত শুক্রবার (১১সেপ্টেম্বর) সকালে মেলার উদ্বোধনের পূর্বনির্ধারিত সময় থাকলেও অনিবার্য কারণে তা পরিবর্তন করে শনিবার নির্ধারণ করা হয়। গত বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছিল।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মাসব্যাপী এই মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দেশি-বিদেশি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামী সাহিত্য, গবেষণা, ইতিহাস ও সংস্কৃতির ওপর বিভিন্ন বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী নৈতিক শিক্ষামূলক গ্রন্থও মেলায় প্রদর্শিত ও বিক্রি হবে। সব বয়সের পাঠকদের জন্য ইসলামী জ্ঞান ও সাহিত্য সংগ্রহের চমৎকার সুযোগ তৈরি করবে এই আয়োজন।

ইসলামিক ফাউন্ডেশন আশা প্রকাশ করেছে, এই বইমেলা ইসলামী জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি সমাজে নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+